বিসমিল্লাহির রাহমানির রাহিম
শিক্ষা ও সংস্কৃতির প্রাচীন জনপদ দাগনভূঞার ঐতিহ্যবাহী রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ডাইনামিক ওয়েবসাইট যাত্রা শুরু করায় আমি মহান আল্লাহ তায়ালার নিকট গভীর শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ।
১৯৩৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত এক আদর্শ প্রজন্ম তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান ডিজিটাল বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য-প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।
আমাদের প্রতিষ্ঠানের অনেক প্রাক্তন শিক্ষার্থী ও হিতৈষী বর্তমানে দেশে ও বিদেশে অত্যন্ত সফলতার সাথে কর্মরত আছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে তারা যেমন মাদ্রাসার সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকতে পারবেন, তেমনি বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকগণও ঘরে বসেই মাদ্রাসার নোটিশ, ফলাফল ও কার্যক্রম সম্পর্কে আপডেট পাবেন।
আমি বিশ্বাস করি, এই তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা আরও এক ধাপ এগিয়ে যাবে। মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে যারা নিরলস পরিশ্রম করছেন এবং এই সাইট তৈরিতে সহযোগিতা করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ।
আল্লাহ আমাদের এই নেক উদ্দেশ্য কবুল করুন।