প্রধান শিক্ষকের বাণী

ফেনী জেলার দাগনভূঞা উপজেলাধীন রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয়ে অধ্যবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানের সাবেক, বর্তমান অনেক শিক্ষক শিক্ষার্থী, শুভাকাংখি দেশ বিদেশে অবস্থান করায় সকলের ব্যস্থতার কারণে নিয়মিত যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় না। ওয়েব সাইট যোগাযোগের উত্তম একটি মাধ্যম। তাই ওয়েব সাইট  একান্ত জরুরী। সময়ের চাহিদার আলোকে ডাইনামিক ওয়েব সাইট তৈরী করতে পেরে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে সকল প্রকার ব্যবস্থাপনা প্রশাসনিক বা একাডেমিক সব কিছুই তথ্য ও প্রযুক্তি নির্ভর।  তাই একান্ত প্রয়োজনী মাদ্রাসার ওয়েব সাইট তৈরী করতে পারায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডি, এলাকাবাসী এবং শিক্ষা সংশ্লিষ্ট মহল এবং দপ্তর প্রাতিষ্ঠানিক সব বিষয় এর মাধ্যমে জানতে পারবেন। মাদ্রাসার সকল প্রকার তথ্যাবলী সহজে সকলের দৃষ্টি গোচর হবে। ওয়েব সাইট তৈরীতে সংশ্লিষ্ট সকল সহযোগীতা কারীর নিকট কৃতজ্ঞ। 
আমি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি।